ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ

সাতক্ষীরা সীমান্তে ১৪৬ বোতল ভারতীয় মদসহ ছয় লক্ষ টাকার মালামাল জব্দ

#

২৭ জুলাই, ২০২৫,  6:47 PM

news image

মনিরুজ্জামান মনি : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৫ লাখ ৬৪ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। এরমধ্যে রয়েছে ১৪৬ বোতল ভারতীয় মদ, ভারতীয় ওষুধ, শাড়ি, আগরবাতি, পুরাতন মোবাইল ইত্যাদি। শনিবার (২৬ জুলাই)  তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, পদ্মশাখরা, সুলতানপুর, ভোমরা, হিজলদী ও চান্দুরিয়া বিওপির আওতাধীন সীমান্তবর্তী এলাকাগুলোতে একযোগে এই অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা ও কাকডাঙ্গা বিওপির টহল দল কলারোয়ার মজুমদার খাল ও দখলের মোড় এলাকা থেকে ১৪৬ বোতল ভারতীয় মদ জব্দ করে। একই সঙ্গে কাকডাঙ্গা, সুলতানপুর, পদ্মশাখরা ও ভোমরা বিওপি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ঔষধ, শাড়ি, বোরকা ও পুরাতন মোবাইল ফোন উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৫ লাখ ৬৪ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করা হয়, যা চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত পথে বাংলাদেশে পাচার করছিল। বিজিবি সূত্র জানায়, এসব মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে যথাযথ প্রক্রিয়ায় সেগুলো ধ্বংস করা হবে। সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি বলেন, “মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছে। এই চোরাচালানের ফলে দেশের রাজস্ব হারানোর পাশাপাশি স্থানীয় শিল্পক্ষেত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা দেশপ্রেম ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখবো।” স্থানীয় জনগণ বিজিবির এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম