ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

সাতক্ষীরায় সুন্দরবনের আঙ্গিকে ‘গোলপাতা রেস্টুরেন্ট’ উদ্বোধন

#

নিজস্ব প্রতিনিধি

২৩ আগস্ট, ২০২৫,  4:52 PM

news image

মনিরুজ্জামান মনি : সাতক্ষীরায় নান্দনিক, নিরিবিলি ও মুক্ত পরিবেশে ভোজনবিলাসীদের জন্য যাত্রা শুরু করল সুন্দরবনের আঙ্গিকে নির্মিত ‘গোলপাতা রেস্টুরেন্ট’। আধুনিকতার ছোঁয়া আর প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয়ে গড়া এ রেস্টুরেন্টে খাদ্যের পাশাপাশি বিনোদনেরও ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় শহরের মিনি মার্কেট এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রেস্টুরেন্টটির উদ্বোধন হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোছায়েত হোসেন জ্যোতি। পরে মোনাজাত ও কেক কেটে রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের বোলিং কোচ রবিউল ইসলাম শিবলু। এছাড়াও জেলার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, ফুড ব্লগার, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভোজনবিলাসীদের জন্য এখানে পাঁচটি আলাদা কর্টেজ সাজানো হয়েছে— বনবিধি, ঝাউবন, কেওড়াবন, সুন্দরী ও ইরাবতী নামে। প্রতিটি কর্টেজে বসে অতিথিরা চমৎকার পরিবেশে ফাস্টফুড ও নানা ধরনের খাবারের স্বাদ গ্রহণের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। স্থানীয় অভিজাত ও রুচিশীল মানুষের মানসিক প্রশান্তি ও খাবারের চাহিদা পূরণে রেস্টুরেন্টটি ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম