ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

সাতক্ষীরায় দুই দফা দাবিতে শাখা ডাকঘর কর্মচারীদের মানববন্ধন

#

০৫ জুলাই, ২০২৬,  7:18 PM

news image

দাবি বাস্তবায়নের উদ্যোগ না নেওয়া হলে ৬ জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

মনিরুজ্জামান মনি: বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ র‍্যালি করেছেন শাখা ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা। দাবি বাস্তবায়ন না হলে আগামীকাল ৬ জুলাই থেকে দেশের ৮ হাজার ৫০০ শাখা ডাকঘরে একযোগে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

শনিবার (৪ জুলাই) দুপুরে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন (রেজি. নং বি-২০৩১), বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বিক্ষোভ র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

শোভাষিনী শাখা ডাকঘরের পোস্টমাস্টার মো. আশরাফুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন এল্লারচর শাখা ডাকঘরের পোস্টমাস্টার মো. আক্তারুল ইসলাম, কাদাকাটি শাখা ডাকঘরের পোস্টমাস্টার শিহাব উদ্দীন, তালা উপজেলার হরিহরনগর শাখার পোস্টমাস্টার আবুল কালাম আজাদ, ভালুকা চাঁদপুর শাখার পোস্টমাস্টার বাবু অসিত কুমার মন্ডল, রসূলপুর শাখা ডাকঘরের পোস্টমাস্টার ফারহানা খান এবং জগন্নাথপুর শাখা ডাকঘরের পোস্টমাস্টার আজরাতু জান্নাতসহ বিভিন্ন উপজেলার কর্মচারীরা।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা মাসে মাত্র ৪ হাজার ৪৬০ টাকা, অর্থাৎ দৈনিক প্রায় ১৫০ টাকা পারিশ্রমিকে দায়িত্ব পালন করছেন। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এ বেতনে পরিবার চালানো অসম্ভব হয়ে পড়েছে। সরকারি দপ্তরে দায়িত্ব পালন করলেও তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন।

তারা জানান, এর আগে দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণভাবে ‘কলম ধর্মঘট’ পালন করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। ফলে দেশের প্রায় ২৩ হাজার ইডি কর্মচারী আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

আন্দোলনকারীদের দুই দফা দাবি হলো— বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন-ভাতা ন্যূনতম তিনগুণ বৃদ্ধি এবং এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীদের বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান।

সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৬ জুলাইয়ের মধ্যে দাবি বাস্তবায়নের উদ্যোগ না নেওয়া হলে দেশের ৮ হাজার ৫০০ শাখা ডাকঘরে একযোগে অনির্দিষ্টকালের ধর্মঘটসহ আরও কঠোর কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে ডাকসেবা সচল রাখা এবং কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম