ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সাকিবের ইনজুরি নিয়ে বিসিবির নতুন সিদ্ধান্ত আসছে

#

ক্রীড়া প্রতিবেদক

১৬ অক্টোবর, ২০২৩,  9:12 PM

news image

নিউজিল্যান্ডের বিপক্ষে হারের দিন বড় দুশ্চিন্তা ভর করে বাংলাদেশ শিবিরে। ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়েন টাইগার কাপ্তান সাকিব আল হাসান। টিভি স্ক্রিনে দেখেই বোঝা যাচ্ছিল, খানিকটা অস্বস্তিতে ভুগছেন। ম্যাচ শেষে তাই তাকে নেয়া হয় হাসপাতালে। পরীক্ষা-নিরীক্ষার পরে জানা যায় ব্যাটিংয়ের সময় বাঁ উরুর মাংসপেশিতে টান খাওয়ায় অস্বস্তিতে পড়েন সাকিব। সাকিবের ইনজুরি প্রসঙ্গে বাংলাদেশ দলের সঙ্গে থাকা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, পুনেতে আগামীকাল (১৭ অক্টোবর) ব্যাটিং অনুশীলন করবেন সাকিব আল হাসান। এরপরই ভারতে বিপক্ষে ম্যাচ খেলবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজম্যান্ট। বাংলাদেশ দল আগামী ১৯ অক্টোবর ভারতের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামবে। পুনে হতে যাওয়া ওই ম্যাচে সাকিব খেলবেন কিনা? এমন প্রশ্নে সোমবার (১৬ অক্টোবর) পুনেতে সুজন সাংবাদিকদের বলেন, আগামী ম্যাচে ভারতের বিপক্ষে খেলে বড় ইনজুরিতে পড়ুক সেটা চাই না। সাকিবের আরও একবার স্ক্যান করা হবে। এর আগে শনিবার (১৪ অক্টোবর) সাকিবের চোট নিয়ে ফিজিও বায়েজিদ ইসলামের এক বিবৃতি প্রকাশ করে বিসিবি। সেখানে তিনি বলেন, ‘ব্যাটিংয়ের সময় বাঁ উরুর মাংসপেশিতে টান খাওয়ায় অস্বস্তিতে থাকেন সাকিব। এরপর তিনি ফিল্ডিং করেন এবং ১০ ওভারের কোটা পূরণ করেন। ম্যাচ শেষে তার এমআরআই স্ক্যান করা হয়েছে। আগামী ম্যাচগুলোর পূর্বে তার ফিটনেস পর্যবেক্ষণ করা হবে। আমরা ক্লিনিক্যালি তার প্রতিদিনের অগ্রগতি মূল্যায়ন করব এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেব।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম