ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সাকলায়েনকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় আফ্রিদি

#

স্পোর্টস ডেস্ক

০৪ অক্টোবর, ২০২৩,  4:23 PM

news image

পাকিস্তান পেস বোলিংয়ের নেতা এখন শাহিন শাহ আফ্রিদি। তবে নাসিম শাহ ছিটকে যাওয়ায় নতুন বলের সঙ্গে পুরনো বলেও আফ্রিদির দিকেই তাকিয়ে থাকবে পাকিস্তান দল। পুরনো বলে অবশ্য এক প্রান্তের দায়িত্বটা হারিস রউফের ওপরই ন্যস্ত থাকবে।  বিশ্বকাপে আফ্রিদি নিজেকে রাঙানো মানে পাকিস্তানের সম্ভাবনার দুয়ার খুলে যাওয়া। একটি রেকর্ডও এই বাঁহাতি পেসারের পিছু ছুটছে, ওয়ানডেতে পাকিস্তানের হয়ে দ্রুততম ১০০ উইকেট শিকার। এই মুহূর্তে রেকর্ডটি আছে সাকলায়েন মুশতাকের দখলে। ৫৩ ম্যাচ খেলে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন সাকলায়েন। আফ্রিদি ৪৪ ওয়ানডে খেলে এখন পর্যন্ত শিকার করেছেন ৮৬ উইকেট।  বিশ্বকাপ সামনে রেখে এরই মধ্যে পাকিস্তান দু'টি প্রস্তুতি ম্যাচ শেষ করেছে। পাকিস্তান দল বিশ্বকাপ অভিযান শুরু করবে আগামী ১০ অক্টোবর। হায়দরাবাদে সেদিন বাবর আজমদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম