ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে কাপাসিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

#

১৯ জুন, ২০২৩,  5:25 AM

news image

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এবং ৭১ টেলিভিশনের জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাজীপুরের কাপাসিয়া উপজেলা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জুন) বিকেলে কাপাসিয়া প্রেসক্লাবের আয়োজনে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়। কাপাসিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সঞ্জীব কুমার দাসের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাবের অধ্যাপক শামসুল হুদা লিটনের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাইফুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, দৈনিক সমকালের মোঃ আব্দুল কাইয়ুম, মানবজমিনের মজিবুর রহমান। এ-সময় উপস্থিত ছিলেন,দৈনিক আলোকিত বাংলাদেশের আকরাম হোসেন রিপন,দৈনিক দেশ রুপান্তরে তপন বিশ্বাস, যায়যায়দিনের শাকিল হাসান, দৈনিক সংবাদের সমীর বণিক, মাই টিভির মজিবুর রহমান,দৈনিক কালের কন্ঠের মাহমুদুল হাসান, দৈনিক খোলা কাগজের শরীফ শিকদার, দৈনিক ভোরের পাতার আসাদুল্লাহ মাসুম,দৈনিক মুক্ত খবর ও ডেল্টা টাইমসের আকরাম হোসাইন হিরন, দৈনিক প্রভাত  জাহাঙ্গীর আলম, দৈনিক ভোরের আকাশের উত্তম কুমার দাস, দৈনিক আজকের পত্রিকার আনিসুল ইসলাম, দৈনিক দেশ বাংলার মাহবুব রহমান,দৈনিক জবাবদিহির এসএম মাসুদ,দৈনিক বাংলাভুমি মিন্ঠু প্রমুখ। এসময় সাংবাদিক নেতারা বলেন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের নৃশংসভাবে হত্যায় জড়িত সন্ত্রাসীদের মূল হোতা চেয়ারম্যানসহ  সকলের অনতিবিলম্বে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান এবং সারাদেশে সাংবাদিকদের নির্যাতন বন্ধে সাংবাদিক সুরক্ষা আইন করার দাবি করেন বক্তারা ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম