ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

সাংবাদিকের মামলায় ফের আদালতে তলব সালমান খানকে

#

বিনোদন ডেস্ক

২৩ মার্চ, ২০২২,  4:25 PM

news image

সাংবাদিকের সঙ্গে খারাপ ব্যবহার করায় ফের আদালতে তলব করা হয়েছে বলিউড সুপারস্টার সালমান খানকে। ২০১৯ সালে এ মামলাটি করেন ভারতের সাংবাদিক অশোক পাণ্ডে। এ মামলায় আগামী ৫ এপ্রিল অন্ধেরি আদালতে হাজিরা দিতে হবে সালমানকে। খবর টাইমস অব ইন্ডিয়া'র। খবরে বলা হয়, ২০১৯ সালে সাংবাদিকের সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য এই মামলা করা হয়। ভারতীয় আইনের ৫০৪ ও ৫০৬ ধারায় অভিযুক্ত করা হয় সালমান খানকে। যদিও এ বিষয়ে এখনও কিছু জানাননি এই বলিউড সুপারস্টার। উল্লেখ্য, এর আগেও হরিণ মামলা, রাতের অন্ধকারে বেপরোয়া গাড়ি চালানোর জন্য দীর্ঘ সময় আদালতে ঘুরতে হয় সালমান খানকে। তার মেজাজ সম্পর্কে সবারই জানা। মাঝে মধ্যেই তাকে রেগে যেতে দেখা যায়। রেগে গিয়ে সাংবাদিকদের ধাক্কা মারার মতো ঘটনাও সামনে এসেছে অনেক বার। সালমান বারণ করার পরও যখন তার সঙ্গে সেলফি তুলতে আসেন ভক্তরা, তাদের সঙ্গেও খারাপ ব্যবহার করে ফেলেন তিনি। এমনকি হাত থেকে ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দিতেও দেখা গেছে তাকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম