ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও সোনা সাবেক আইজিপি এনামুল হক আর নেই ইউক্রেন যুদ্ধের ডেটা কাজে লাগিয়ে ব্রিটেনের সামরিক ঘাঁটি রক্ষায় নতুন এআই ভাঙ্গায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, সৌদি প্রবাসীসহ নিহত ৩ ৬ ছক্কায় ব্রেভিসের ঝোড়ো অর্ধশতকে জিতল দক্ষিণ আফ্রিকা টাইব্রেকারে ডাচদের স্বপ্নভঙ্গ, ১৪ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা যুদ্ধ চায় না ইরান, তবে আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে: পেজেশকিয়ান নেপাল-চীন সীমান্তে ফের বন্যার আশঙ্কা, উপচে পড়ছে ব্যারিয়ার লেকের পানি

সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের পরিচিতি সভা

#

১৬ মে, ২০২৬,  10:54 PM

news image

“অপরাধীর কোনো পরিচয় নেই, নিরপেক্ষ তদন্তই হবে পুলিশের অঙ্গীকার” — পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম


মনিরুজ্জামান মনি : সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে পরিচিতি সভা ও মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। শনিবার (১৬ মে) সকাল ১০টায় পুলিশ লাইন্স ড্রিলশেড এ সাতক্ষীরা জেলা পুলিশ আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।  অনুষ্ঠানের শুরুতেই তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং উন্মুক্ত আলোচনার মাধ্যমে সাংবাদিকদের মতামত ও পরামর্শ মনোযোগ সহকারে শোনেন।

বক্তব্যে পুলিশ সুপার বলেন, “অপরাধীর কোনো পরিচয় নেই। পুলিশ বিভাগের কেউ অপরাধে জড়িত থাকলেও পোশাক না দেখে নিরপেক্ষ তদন্ত করা হবে।” তিনি জোর দিয়ে বলেন, জনগণের জানমাল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাই হবে তার প্রধান অগ্রাধিকার। তিনি আরও বলেন, সমাজে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা, চাঁদাবাজি, মাদক বিস্তার কিংবা অপরাধমূলক কর্মকাণ্ড মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে জেলা পুলিশ কঠোর অবস্থানে থাকবে। একই সঙ্গে শিশু-কিশোরদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার কথাও জানান তিনি।

এ সময় আবেগঘন বক্তব্যে পুলিশ সুপার বলেন, সাতক্ষীরা এখানে যতদিন দায়িত্ব পালন করবো, ততদিন সাতক্ষীরা আমার জীবনের অংশ হয়ে থাকবে।” তার এই বক্তব্যে উপস্থিত সাংবাদিকদের মাঝে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে সচেতনতা সৃষ্টি ও আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি জঙ্গিবাদ, চাঁদাবাজি, ছিনতাই, চুরি-ডাকাতি, সাইবার বুলিং ও সামাজিক অপরাধ প্রতিরোধে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদারের দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ বিশ্বাস, অর্থ সম্পাদক মো. জিলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান, দৈনিক সাতক্ষীরার সকাল-এর নির্বাহী সম্পাদক মো. আমিরুজ্জামান বাবু, সাংবাদিক কালিদাস রায়, আনন্দ টিভির জেলা প্রতিনিধি হাসানুর রহমান। 

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম