ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

সহকর্মীকে মারধর, বরখাস্ত পাউবো'র সেই প্রকৌশলী

#

নিজস্ব প্রতিনিধি

২৫ নভেম্বর, ২০২১,  4:45 PM

news image

অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাউবোর উপ-সচিব (প্রশাসন) সৈয়দ মাহবুবুল হক স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে গতকাল বুধবার তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। ওই আদেশে আরও উল্লেখ করা হয়, আব্দুল আহাদকে সাময়িকভাবে বরখাস্ত করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়ন বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্তকালীন তিনি প্রবিধানমালার প্রবিধি ৫৫(৪) অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। নির্বাহী প্রকৌশলীর অফিস কক্ষের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, গত মঙ্গলবার রাজবাড়ীতে পাউবো’র নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদের অফিস কক্ষে ঢুকে চেয়ারে বসেন উপ-সহকারী প্রকৌশলী মো. রনি। একপর্যায়ে আব্দুল আহাদ তাঁর বসার চেয়ার থেকে উঠে গিয়ে মো. রনিকে চেয়ার থেকে ফেলে বুকের ওপর চেপে বসেন এবং গালাগাল করতে থাকেন। এ সময় অফিস কক্ষের এক ব্যক্তি নির্বাহী প্রকৌশলীকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এ ঘটনার পর রাজবাড়ী পাউবোর উপসহকারী প্রকৌশলী মো. রনি প্রধান প্রকৌশলী বরাবর অভিযোগ দেন। এ ব্যাপারে জানতে চাইলে রাজবাড়ী পাউবোর নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ বলেন, ‘রনি দীর্ঘদিন ধরে আমার কোনো কথা শুনছেন না। আর এ ঘটনাটি আমি রাগের মাথায় করে ফেলেছি, যা আমার করা একদম ঠিক হয়নি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম