ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

সরকার প্রাথমিক স্বাস্থ্য সেবার ওপর জোর দিচ্ছে: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৬ অক্টোবর, ২০২২,  9:42 PM

news image

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ক্যাটাগরি অনুযায়ী বেসরকারি হাসপাতালের চিকিৎসা ফি নির্ধারণ করবে সরকার। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। চিকিৎসা সেবার মানের ওপর হাসপাতালগুলোকে এ, বি এবং সি ক্যাটাগরি করা হবে জানিয়ে জাহিদ মালেক বলেন, হাসপাতালের চিকিৎসা সেবার মানের ওপর ক্যাটাগরি করা হবে। দেশের বেসরকারি খাতের ৫ তারকা হোটেলগুলোও থাকবে ক্যাটাগরির আওতায়। যে হাসপাতালগুলো চিকিৎসা দিতে পারবে, সেটা বলে দেওয়া হবে। এর বাইরে তারা চিকিৎসা দিতে পারবে না। প্রত্যেক হাসপাতালের চিকিৎসা ব্যয় যাতে একেক রকম না হয়, তার জন্য এসব নিয়ম করা হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সরকার প্রাথমিক স্বাস্থ্য সেবার ওপর জোর দিচ্ছে। তবে প্রাইমারি সেবার নামে গ্রামে গ্রামে যাতে যত্রতত্র ক্লিনিক, হাসপাতাল গড়ে না উঠে সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার বন্ধের ব্যাপারেও সরকার কঠোর অবস্থানে বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম