ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে সমাবেশ আজ

#

নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর, ২০২৪,  4:50 PM

news image

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের জারি করা ৩২ বছরের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে তা ৩৫ করার দাবিতে আজ রবিবার সমাবেশ করবে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীরা। সমাবেশটি বেলা ১১টায় রাজধানীর শাহবাগে শুরু হওয়ার কথা। এর আগে ১৭ নভেম্বর এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন করেন ৩৫ প্রত্যাশীরা। ওই সংবাদ সম্মেলনে আন্দোলনের অন্যতম সংগঠক আল আমীন রাজু বলেন, ২০১২ সাল থেকে এখন পর্যন্ত আমাদের আন্দোলন চলমান। সম্প্রতি এ বিষয়ে সরকার কমিশন গঠন করেছে। কমিশন ছেলেদের ক্ষেত্রে ৩৫ মেয়েদের ৩৭ বছরের সুপারিশ দিয়েছে। কিন্তু সরকার তা না মেনে ৩২ বছর নির্ধারণ করেছে। যেটা আমরা প্রত্যাখ্যান করেছি এবং আন্দোলন চলমান রেখেছি। যার কারণে পুলিশের হামলার শিকারও হয়েছি। তিনি বলেন, ৩০ নভেম্বরের মধ্যে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ছেলেদের জন্য ৩৫ ও মেয়েদের জন্য ৩৭ করে প্রজ্ঞাপন জারি করতে হবে।   আরেক সংগঠক এম এ আলী বলেন, বিগত সরকারের আমলে আমাদের বিভিন্নভাবে হেনস্তা করা হয়েছে। তারপরও আমরা দমে যাইনি। কারণ আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছি। তিনি বলেন, গত সরকার আমাদের আন্দোলনকে বন্ধ করে দেওয়ার জন্য স্বৈরশাসকের ভূমিকায় গিয়েছিল। এই সরকারও দেখি তাই করছে। তাহলে গত সরকার ও এই সরকারের মধ্যে পার্থক্য কোথায়? আমরা চাই, অনতিবিলম্বে আমাদের দাবি মেনে নেওয়া হোক। নয়তো আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব।  সঞ্জয় কুমার দাস বলেন, ১২টি ক্যাডারে বয়স উন্মুক্ত করে বাকি ক্যাডারগুলোতে আবেদনের বয়সসীমা ৩৫ করা হোক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম