ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই সেপ্টেম্বরে ৩ লঘুচাপ, তাপপ্রবাহের সঙ্গে বন্যার শঙ্কা তালাক দেওয়ার আগে একটু ভাবুন প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত অনুশোচনা না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা চলবে : ইরান

সময় চেয়ে দুদকে চিঠি বেনজীরের স্ত্রী ও মেয়ের

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জুন, ২০২৪,  8:47 PM

news image

সময় চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) চিঠি দিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্ত্রী ও দুই মেয়ে। রোববার (৯ জুন) দুদকে তাদের পক্ষে এ চিঠি দেয়া হয়। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য বেনজীর আহমেদের স্ত্রী জিশান মির্জা, বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর ও ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরকে আজ তলব করেছিল দুদক। এরই পরিপ্রেক্ষিতে দুদকে সময় চেয়ে চিঠি দেন তারা। গত ১৮ এপ্রিল বেনজীর আহমেদের বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। পরে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজীর আহমেদ, তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক ও ফ্রিজের আদেশ দেন আদালত। অন্যদিকে, ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আশ-শামস জগলুল হোসেন বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের স্থাবর সম্পত্তি দেখভালের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ দিয়েছেন। আদেশ অনুযায়ী, বেনজীরের সাভারের সম্পত্তি দেখবেন সেখানকার ইউএনও এবং গোপালগঞ্জের মাছের খামার দেখবেন জেলা মৎস্য কর্মকর্তা। এ ছাড়া মাদারীপুর ও কক্সবাজারের সম্পত্তি দেখাশোনা করবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম