ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সব ধরনের অস্ত্রের উৎপাদন বাড়িয়েছে রাশিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ জুলাই, ২০২৫,  5:06 PM

news image

সব ধরনের অস্ত্রের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে রাশিয়া। বুধবার (২ জুলাই) মস্কোর সংসদে দেশটির শিল্প ও বাণিজ্যমন্ত্রী আন্তন আলিখানভ এ কথা বলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। সংসদে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, সামরিক শিল্প সব অভ্যন্তরীণ ও বিদেশী চাহিদা পূরণের জন্য তার সক্ষমতা বৃদ্ধি করে চলেছে। আলিখানভ বলেন, ‘সম্মিলিতভাবে আমরা সব ধরনের অস্ত্রের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছি। রাষ্ট্রীয় অস্ত্র কর্মসূচি প্রকল্পের বিষয়ে প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে সামরিক শিল্প সব ঘোষিত পরিকল্পনা সম্পূর্ণরূপে বাস্তবায়নের জন্য তার প্রস্তুতি নিশ্চিত করেছে। ’স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউট (এসআইপিআরআই)-এর  তথ্য অনুযায়ী, ২০২৫ সাল পর্যন্ত অস্ত্র রপ্তানির দিক থেকে রাশিয়া বিশ্বব্যাপী তৃতীয় স্থানে রয়েছে।  অন্যদিকে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম