ঢাকা ১৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মনোহরদীতে ডাকাতির রহস্য উন্মোচন, লুণ্ঠিত মালামালসহ জড়িত ডাকাতদের গ্রেফতার ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ‘স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা ‘ঘুষ.সাইট’ নির্মাতার অভিযোগ নিয়ে দুই কর্মচারীকে শোকজ করা কর্মকর্তা বদলি বামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে বাংলাদেশিকে হত্যা বাড্ডায় মাস্ক-হেলমেট পরে ঘরে ঢুকে গুলি

সন্দেহজনক কর্মকাণ্ডের দায়ে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ সেপ্টেম্বর, ২০২৬,  4:14 PM

news image

নেপালের রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন এলাকা থেকে অবৈধ ও সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১০ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।গত সোমবার (৭ সেপ্টেম্বর) থামেল এলাকার বিভিন্ন হোটেল ও গেস্টহাউস থেকে তাদের আটক করা হয়।


দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ‘নেপাল নিউজ’-এর তথ্য অনুযায়ী, হোটেল ঢাকা এক্সপ্রেস, হোটেল ডি ভেদা এবং হোটেল আল রহমানসহ বেশ কয়েকটি স্থাপনা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে, অধিকতর তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ওই ১০ জনকে কালিকাস্তানের অভিবাসন বিভাগে পাঠানো হয়।


ইমিগ্রেশন বিভাগের পরিচালক টিকরাম ঢাকাল জানিয়েছেন, তদন্তে দেখা গেছে গ্রেপ্তারদের মধ্যে একজনের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তিনি সেখানে অবস্থান করছিলেন; এদিকে কর্তৃপক্ষ অন্যদের ভিসার অবস্থা ও কার্যকলাপ যাচাই-বাছাই করছে।


দেশটির পুলিশ সূত্র জানিয়েছে, দলটি থামেলের ‘মুসলিম তোল’ এলাকায় অবস্থান করছিল। মারামারি এবং ভিসার শর্তের সঙ্গে সামঞ্জস্যহীন কার্যকলাপের অভিযোগের প্রেক্ষিতেও তাদের বিষয়ে তদন্ত করা হচ্ছে।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফাহিমা আক্তার হাসান, মাহমুদ, মাহবুব হাসান, রিপন মাহমুদ, মো. কারামত আলী খান, শহিদুর রহমান, মো. খলিলুর রহমান, আরিফুর রহমান, মো. মারুফ মৃধা এবং মোহাম্মদ হানিফ মিয়া। পুলিশের সূত্র আরও জানিয়েছে, এই দলের সঙ্গে সম্পৃক্ত খাতুন-এ-জান্নাত বর্তমানে নিখোঁজ রয়েছেন।


এর আগেও নেপালের কর্তৃপক্ষ এমন সব ঘটনার তদন্ত করেছে, যেখানে বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে বাংলাদেশ থেকে তরুণদের উন্নত দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে নেপালে নিয়ে আসা এবং তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ছিল। সর্বশেষ গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম