ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

সদরপুরে ঈদে মাংস সরবরাহের গরু চুরির হিড়িক

#

নিজস্ব প্রতিনিধি

৩০ এপ্রিল, ২০২২,  10:07 PM

news image

সদরপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে ঈদুল ফেতরকে সামনে রেখে গরু চুরির হিড়িক পড়েছে। গত ৭দিনে উপজেলার চরাঞ্চলসহ  বেশ কিছু স্থানে গরু চুরি করে মাংস ছাড়ানোর সময় জবাই গরু ও মাংস উদ্ধার করেছে স্থানীয় জনতা। গরু চুরির ভয়ে কৃষকরা বর্তমানে  গোয়াল ঘরে রাত্রি যাপন করছে। এ ঘটনায় সদরপুর থানায় কয়েকটি অভিযোগ করেছে ভুক্তভুগি কৃষকরা। জানা গেছে, সম্পতি উপজেলার চরমানাইর ইউনিয়নের  কাজী কান্দি গ্রামের ছরোয়ার কাজীর প্রায় দুই লক্ষ টাকার দুইটি গরু চুরি হয় ।

পরের দিন একই ইউনিয়নে কিবরিয়া মোল্যার ডাঙ্গী গ্রামের কাশবন থেকে একটি গুরু জবাই করা অবস্থায় ও অপরটির মাংস উদ্ধার করা হয়। এব্যাপারে সদরপুর থানায় গরু মালিক একটি অভিযোগ দায়ের করে। উপজেলা সদরের সতের রশি গ্রামের রাশেদ মোল্যার একটি গরু চুরির করার সময় চোর দাওয়া খেয়ে পালিয়ে যায়। অপর দিকে ঢেউখালী ইউনিয়নের চর বলাশিয়া গ্রামের খলিল বেপারীর বাড়িতে গরু চুরি করতে এসে চোর পালিয়ে যায়। এ ধরনের ঘটনা উপজেলায় প্রায় প্রতিদিনই ঘটছে। গরু মালিকদের মাঝে বর্তমানে আতংক বিরাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম