ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুলে বই বিতরণ করবে ডিএনসিসি

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জুলাই, ২০২৩,  5:23 PM

news image

নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষে রাজধানীর প্রতিটি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ‘মশার কামড় ক্ষতিকর’ শীর্ষক সচেতনতামূলক বই বিতরণ করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (২৬ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মোহাম্মদপুরের প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ (বালিকা শাখা) শাখা থেকে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম এ বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। সিটি করপোরেশন সূত্রে জানা যায়, মশাবাহিত রোগ থেকে মুক্তি পেতে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় প্রাথমিক বিদ্যালয়, মাদরাসাসহ প্রাথমিক সব শিক্ষাপ্রতিষ্ঠানে মশাবিষয়ক এক লাখ সচেতনতামূলক বই বিতরণ করবে উত্তর সিটি। ‘মশার কামড় ক্ষতিকর’ শীর্ষক একটি কার্টুন ছবি সমৃদ্ধ বইয়ের মোড়ক উন্মোচন করা হয় গত ২৪ জুলাই। বইটি যুক্তরাষ্ট্রের মিয়ামি ডেড কাউন্টিতে শিশুদের মধ্যে বিলি করা একটি বইয়ের বঙ্গানুবাদ। ১২ পৃষ্ঠার এই বইয়ে বিভিন্ন কার্টুনসহ সচেতনতামূলক বাক্য দেওয়া হয়েছে। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, আমরা ছোট সোনামণিদের জানাতে চাই যে মশার কামড় ক্ষতিকর। এটি তারা জানতে পারলে আমরা মশার কামড় থেকে রক্ষা পেতে পারি। মশার বিরুদ্ধে আমাদের শিশুদের সুপার হিরো বানাতে চাই। শিশুরা যদি মশার বিষয়ে জানতে পারে এবং কামড় থেকে নিজেদের মুক্ত রাখতে পারে, তবে অনেকাংশেই আমরা মশাবাহিত রোগ থেকে মুক্তি পাবো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম