ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

সকলে মিলে সুন্দর সাতক্ষীরা গড়ে তুলবো: মুহাদ্দিস আব্দুল খালেক এমপি

#

২২ ফেব্রুয়ারি, ২০২৬,  9:03 PM

news image

মনিরুজ্জামান মনি: সাতক্ষীরা-২ সদর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, সাতক্ষীরাবাসি যারা আমাদেরকে ভোট দিয়েছেন আর যারা দেন নাই সকলেই আমরা আজকে একাকার। সাতক্ষীরার সম্পূর্ণ জনতার দায়িত্ব আমাদের উপরে। আমরা মিলে মিশে থাকবো, ঐক্যবদ্ধ থাকবো, সকলে মিলে মিশে আমরা সাতক্ষীরাকে গড়ে তুলবো। সাতক্ষীরা আমাদের, এই সুন্দর সাতক্ষীরাকে গড়ার জন্য আমরা যে প্রত্যয় ব্যক্ত করেছিলাম, সাতক্ষীরার লক্ষ লক্ষ জনগণ তারা যে আমাদের নির্বাচিত করেছেন, আমরা সেই ওয়াদা রক্ষায় যেন এগিয়ে যেতে পারি রব্বুল আলামিন যে আমাদের সেই সহযোগীতা দান করেন। ২১ ফেব্রুয়ার শনিবার বিকাল সাড়ে ৫টায় সাতক্ষীরা খুলনা রোড মোড় সংলগ্ন আসিফ চত্ত্বরে সাতক্ষীরা পৌর ও সদর জামায়াতে ইসলামীর আয়োজনে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাতক্ষীরা সদর ২ আসনের আসন পরিচালক ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ওমর ফারুক সংবর্ধনা সভা সঞ্চালনা করেন। এর আগে বিকাল সাড়ে ৩টায়  নির্বাচনী এলাকায় শুভাগমন উপলক্ষে তার নির্বাচনী এলাকার জন মানুষের পক্ষ থেকে মোটর সাইকেল শোভাযাত্রাসহ সম্বর্ধনা প্রদান করা হয়। পাটকেলঘাটা হারুনর রশীদ কলেজ মাঠ হতে শোভা যাত্রা সহকারে বিনের পোতা হয়ে  নারকেল তলা মোড় দিয়ে পোস্ট অফিস মোড় হয়ে কলেজ রোড দিয়ে জেলা জামায়াত অফিস, হয়ে পৌরসভা দীঘির পাড় হয়ে নিউ মার্কেট দিয়ে খুলনা রোড মোড়ে সংক্ষিপ্ত পথসভায় অনুষ্ঠিত হয়। পরে কদমতলা দিয়ে ধলবাড়ীয়া নিজ বাড়ীতে ইফতার অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। এসময় জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলসহ নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম