ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

সংসদ নির্বাচনে নৌকার মাঝি হতে চান অপু বিশ্বাস

#

বিনোদন প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০২৩,  6:56 PM

news image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে গত ১৫ নভেম্বর। ইতোমধ্যে আগ্রহী প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহের জন্য আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো এবারও আওয়ামী লীগ থেকে প্রার্থী হওয়া নিয়ে এক ঝাঁক তারকার নাম শোনা যাচ্ছে। যারমধ্যে রয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাস। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন অপু।  নির্বাচনে আওয়ামী লীগের বিভিন্ন প্রচার অনুষ্ঠানে দেখা গেছে এ নায়িকাকে। অনেক আগে থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। কিন্তু সেবার তিনি মনোনয়ন পাননি। এবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানিয়েছেন, এবারও নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে পরিকল্পনা রয়েছে তার। আর সুযোগ পেলে নৌকা প্রতীকে নির্বাচনের মাঠে নামবেন তিনি। অপু বিশ্বাস বলেন, ‘অপু বিশ্বাসের জায়গা নারীদের কাছে ভিন্নরকম। বিশেষ করে ব্যক্তিত্ব, সন্তানের মা এবং একজন নারী হিসেবে। আমার কাছে মনে হয় নারীদের তুলে ধরতে একজন নারীই প্রয়োজন। যেমনটা আমাদের প্রধানমন্ত্রী। তিনি সবসময় নারী নেতৃত্বকে সাপোর্ট দেন।’ এখন দেখার অপেক্ষা এবার মনোনয়ন পান কিনা এই অভিনেত্রী। নাকি গতবারের মতো খালি হাতে ফিরতে হয় অপু বিশ্বাসকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম