ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং

সংরক্ষিত নারী আসনে ভোট: ইসি থেকে ১২৫ জনের মনোনয়ন সংগ্রহ

#

নিজস্ব প্রতিবেদক

১২ এপ্রিল, ২০২৬,  5:02 PM

news image

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য নির্বাচন কমিশন (ইসি) থেকে এ পর্যন্ত ১২৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শনিবার (১১ এপ্রিল) পর্যন্ত মনোয়ন সংগ্রহ করা সবাই বিএনপির। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। ইসির যুগ্ম সচিব ও এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান বলেন, অনেকেই মনোনয়নপত্র সংগ্রহ করছেন। সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২১ এপ্রিল। ইসি ঘোষিত তপশিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল, বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে। বিএনপি ও তার জোট ৩৬টি, জামায়াত ও তার জোট ১৩টি, ছয় স্বতন্ত্র প্রার্থীর জোট একটি সংরক্ষিত নারী আসন পাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং স্বতন্ত্র রুমিন ফারহানা কোনো জোটে যাবেন না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম