ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

সংগীতশিল্পী নির্মলা মিশ্র মারা গেছেন

#

বিনোদন ডেস্ক

৩১ জুলাই, ২০২২,  4:33 PM

news image

চলে গেলেন ‘এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না’ বা ‘ও তোতা পাখি রে’ গানের জন্য বিখ্যাত শিল্পী নির্মলা মিশ্র। শনিবার (৩১ জুলাই) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে দক্ষিণ কলকাতার চেতলার বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। গত পাঁচ বছর ধরে তিনি হাসপাতাল আর বাড়িতে বারবার চিকিৎসা নিয়েছেন। তিনবার তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। নির্মলা মিশ্রের একমাত্র ছেলে শুভদীপ দাশগুপ্ত জানিয়েছেন, মৃত্যুর পর তার দেহ রাতেই রাখা হয় দক্ষিণ কলকাতার একটি নার্সিং হোমে। সেখান থেকে আজ রোববার সকালে তাঁর দেহ নিয়ে আসা হবে দক্ষিণ কলকাতার চেতলার নিজ বাসভবনে। সেখানে শ্রদ্ধা জানানোর পর সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ১০টায় দেহ রাখা হবে রবীন্দ্র সদনে। সেখানে কলকাতার বিশিষ্টজনদের শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ নিয়ে যাওয়া হবে রাজ্য সংগীত একাডেমি ভবনে। তারপর সেখান থেকে দক্ষিণ কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম