ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সংকট এড়াতে জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ নিয়েছে ফ্রান্স

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ জুলাই, ২০২২,  4:25 PM

news image

জ্বালানি সাশ্রয়ের পথে হাঁটছে ফ্রান্স। এরইমধ্যে বেশকিছু আইনও করেছে ফরাসি সরকার। মূলত বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শীতাতপ নিয়ন্ত্রণ বা এসি ব্যবহারের ক্ষেত্রে বেধে দেয়া হয়েছে বেশকিছু নিয়ম। খবর রয়টার্সের। দেশটির পরিবেশ বিষয়ক মন্ত্রী জানান, কেউ দোকান বা শপিংমলে এসি ব্যবহার করতে চাইলে অবশ্যই দরজা বন্ধ রাখতে হবে। এছাড়াও বিদ্যুতের ব্যবহার কমাতে দোকানের আলোকসজ্জা কমানোর আহ্বানও জানানো হয়েছে। যদি কেউ এই নিয়ম অমান্য করে তাহলে গুনতে হবে সাড়ে ৭শ’ ইউরো জরিমানা। এরইমধ্যে বেশ কয়েকটি শহরে চালু হয়েছে এমন কড়াকড়ি। জ্বালানি সাশ্রয়ে আগামীতে গুরুত্বপূর্ণ আরও দুটি ডিক্রি জারি করা হবে বলেও জানান দেশটির পরিবেশ বিষয়ক মন্ত্রী। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই খাদ্য ও জ্বালানি সংকট দেখা দিয়েছে বিশ্বের বেশির ভাগ দেশে। বিশেষ করে ইউরোপে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম