ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে চামিকা

#

স্পোর্টস ডেস্ক

১৫ অক্টোবর, ২০২৩,  4:48 PM

news image

এবার চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে চামিকা করুনারত্নেকে। রিজার্ভ প্লেয়ার হিসেবে দলের সঙ্গে ভারতেই ছিলেন ডানহাতি এই পেসার। তাকে আগামী সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার জার্সিতে মাঠে দেখা যেতে পারে। গত ১০ অক্টোবর হায়দরাবাদে পাকিস্তানের বিপক্ষে খেলার সময় ঊরুতে চোট পান শানাকা। যা তাকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে দেয়। পাকিস্তান ম্যাচে ব্যাট হাতে ১২ রান করেন তিনি। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬২ বলে খেলেন ৬৮ রানের ঝোড়ো ইনিংস। শানাকা না থাকায় বিশ্বকাপের বাকি ম্যাচগুলোর জন্য শ্রীলঙ্কার অধিনায়ক হিসেবে থাকবেন কুশল মেন্ডিস। আগামী ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে লঙ্কানরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম