ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হবেন না সাজিথ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ জুলাই, ২০২২,  9:19 PM

news image

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদের জন্য বেশ জোড়েশোরোই উচ্চারিত হচ্ছিল বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসার নাম। অনেকটা এগিয়েও ছিলেন তিনি। কিন্তু এখন জানা গিয়েছে, প্রেসিডেন্ট পদের লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন সাজিথ প্রেমাদাসা। খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। আগামীকাল বুধবার দেশটির প্রেসিডেন্ট পদে নির্বাচন হওয়ার কথা রয়েছে।

প্রেমাদাসা সরে যাওয়ায় এখন সম্ভাব্য প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ক্ষমতাসীন এসএলপিপির জ্যেষ্ঠ আইনপ্রণেতা এবং সাবেক সাংবাদিক ৬৩ বছর বয়সী দুল্লাস আলাহাপেরুমা। তাকে সমর্থন দিয়েছেন প্রেমাদাসা নিজেও। মঙ্গলবার (১৯ জুলাই) প্রার্থী বাছাইয়ের জন্য পার্লামেন্ট অধিবেশন বসে। সেখানেই সরে দাঁড়ানোর ঘোষণা দেন প্রেমাদাসা। এর আগে টুইট বার্তায় তিনি বলেন, ‘প্রেসিডেন্ট পদের জন্য আমার প্রার্থিতা প্রত্যাহার করছি। জোট এবং বিরোধী অংশীদাররা দুল্লাসকে বিজয়ী করার জন্য কঠোর পরিশ্রম করবে’। এই পদের জন্য আরেক প্রার্থী ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম