ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাকসে দেশ ছেড়ে পালালেন

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ জুলাই, ২০২২,  4:28 PM

news image

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সামরিক বিমানে করে দেশ ছেড়ে মালদ্বীপে পালিয়েছেন। তার পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের মুখে গোতাবায়া দেশ ছাড়লেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, দেশ ছাড়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। কিন্তু বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তাদের কেউ তার পাসপোর্টটি সিল করার জন্য ভিআইপি স্যুটে যাননি। তবে বিক্ষুব্ধ জনতার মধ্যে তিনি অন্য কোনো অভিবাসন ডেস্কে যাওয়ার ঝুঁকিও নেননি। এরপর প্রেসিডেন্ট গোতাবায়া ও তার স্ত্রীকে ছাড়াই আরব আমিরাতের উদ্দেশে ৪টি ফ্লাইট বিমানবন্দর ছেড়ে যায়। তারপরেও দেশ ছাড়ার চেষ্টা থেমে ছিল না তার। দেশজুড়ে গত কয়েক শতকের মধ্যে ভয়াবহ আর্থিক সঙ্কটের কারণে তীব্র চাপের মুখে পড়েছেন গোতাবায়া রাজাপাকসে। এরই পরিপ্রেক্ষিতে রাজাপাকসে জানিয়েছিলেন যে, তিনি বুধবার পদত্যাগ করবেন। একই সঙ্গে তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের কথা জানিয়েছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম