ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রনিল বিক্রমাসিংহে

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ জুলাই, ২০২২,  7:55 PM

news image

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন রনিল বিক্রমাসিংহে। দেশটির জনগণকে মারাত্মক অর্থনৈতিক সংকটে ফেলে গোতাবায়া রাজাপাকসে বিদেশে পালিয়ে যাওয়ায় দেশটির পার্লামেন্টে আজ (বুধবার) প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ভোট গণনা শেষে রনিলকে বিজয়ী ঘোষণা করেন দেশটির পার্লামেন্টের স্পিকার। শ্রীলঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর অনলাইন এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি জানায়, প্রেসিডেন্ট পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৩৪ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রনিল বিক্রমাসিংহে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দুল্লাস আলাহাপেরুমা পেয়েছেন ৮২ ভোট। আর বামপন্থি ন্যাশনাল পিপলস পাওয়ারের অনুরা কুমারা দিসানায়েক পেয়েছেন মাত্র ৩ ভোট। রাজাপাকসে সিঙ্গাপুরে পালিয়ে যাওয়ার পর গত সপ্তাহে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হন ছয়বারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। সে সময় প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও অফিস দখল করে নেয় বিক্ষোভকারীরা। বিক্রমাসিংহের ব্যক্তিগত বাড়িও পুড়িয়ে দেয় এবং তার অফিসে হামলা চালায়। কিন্তু তাকে ক্ষমতাচ্যুত করতে ব্যর্থ হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম