ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

শ্রীমঙ্গলে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

০৭ নভেম্বর, ২০২১,  5:09 PM

news image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাইজদিহি পাহাড়ে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন। রোববার ভোরে পাহাড়ি এলাকায় টহল কালে র‌্যাবের সঙ্গে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র‌্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বস দত্ত চাকমা জানান, আজ রোববার ভোর রাতে শ্রীমঙ্গল মাইজদী পাহাড়ি এলাকায় টহলকালে তাদের গাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়লে র‌্যাবের পক্ষ থেকেও পাল্টা গুলি ছোড়া হয়। এসময় কোম্পানির তিন সদস্য আহত হন। গোলাগুলি থেমে যাওয়ার কিছুক্ষণ পর ঘটনাস্থলে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে র‌্যাব। এদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।   লাশ দুটি শ্রীমঙ্গল থানায় একটি এম্বুলেন্সে রাখা হয়েছে। শ্রীমঙ্গল থানার এসআই মোঃ জামাল জানান, রোববার ভোরে শ্রীমঙ্গল র‌্যাব ক্যাম্প থেকে লাশ দুটি রেখে গেছে। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম