ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে নামাজরত অবস্থায় মিুসল্লিকে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

০৩ মে, ২০২৬,  5:17 PM

news image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদে ভেতর এক বৃদ্ধকে হত্যার খবর পাওয়া গেছে।  আজ রবিবার ভোরে উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে ফজর নামাজের সময় এই  হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।  নিহত হাফিজ উল্লাহ (৮০) পশ্চিম লইয়ারকুল গ্রামের বাসিন্দা। এঘটনায় পুলিশ অভিযুক্ত জসিম মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ফজরের নামাজ চলাকালীন সময়স জসিম মিয়া মসজিদের ভেতর প্রবেশ করে হাফিজ উল্লাহর উপর হামলা করে। জসিম কলম দিয়ে হাফিজ উল্লাহর চোখে, মাথায় ও মুখের বিভিন্ন স্থানে খুঁচিয়ে জখম করে। এসময় হাফিজ মিয়া নামাজে সিজদারত অবস্থায় ছিলেন। ঘটনার পর স্থানীয়রা হাফিজ উল্লাহকে উদ্ধার করে হাসপাতালের নেয়ার পথে তার মৃত্যু হয়। শ্রীমঙ্গল থানার এসআই সজিব চৌধুরী বলেন, এ ঘটনায় জসিম মিয়াকে গ্রেফতার করা হয়েছে।  তিনি বলেন, হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কোন কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, হাফিজ উল্লাহর দোকান থেকে জসিম মিয়া বাকিতে মালামাল নিতেন। গতকাল শনিবার বকেয়া টাকা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম