ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

শ্রীমঙ্গলে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

#

নিজস্ব প্রতিনিধি

০৭ এপ্রিল, ২০২২,  4:52 PM

news image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাজঘাট ইউনিয়নের উদনাছড়ায় এক প্রতিবন্ধী মেয়েকে (২২) ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করলে পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করে এবং মেয়েটিকে চিকিৎসার জন্য থানা হেফাজতে নিয়ে আসে। ঘটনাটি গত সোমবার (৪ এপ্রিল) রাত ২ টার দিকে ঘটলেও বুধবার (৬ এপ্রিল) শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়। পরে পুলিশ ধর্ষক রমন প্রধানকে (৩০) গ্রেপ্তার করে। সে উদনাছড়া ৮নং বস্তির মৃত সুদর্শন প্রধানের ছেলে। তার স্ত্রী ও ছোট একটি বাচ্চা রয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, ঘটনাটি ঘটার পর স্থানীয়ভাবে এর সমাধান করার চেষ্টা চালানো হয়।

সমাধান না হওয়ায় বুধবার মেয়েটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। স্থানীয় ইউপি সদস্য জয়দেব ঘোষ জানান, সোমবার রাত দুইটার দিকে মেয়েটি বাড়ির পাশের দন্ড পূজা থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেটে বাড়িতে ফিরছিল, পথিমধ্যে পাশের বাড়ির রমন তাকে সেখান থেকে কোলে করে তুলে নিয়ে যায় তার বাড়ির পাশের এক বাঁশঝাড়ে। সেখানে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে রমন প্রধান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হয়। পরে তিনি বিষয়টি থানায় অবগত করেন। শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) এবং মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মেয়েটিকে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে তাকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হবে। আসামী রমন প্রধানকেও আজ কোর্টে চালান করা হবে বলে জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম