ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

শ্রীপুরে বাল্যবিবাহ ও মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত

#

আরিফ প্রধান

৩০ নভেম্বর, ২০২১,  6:48 PM

news image

গাজীপুরের শ্রীপুরে বাল্যবিবাহ ও মাদক বিরোধী র‍্যালি, মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১২ টায় বরমী ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে, উপজেলা ও বরমী ইউনিয়ন নারী ও শিশু কল্যান সমিতি এ বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেন। র‍্যালিটি বরমী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার পর ইউনিয়ন পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নারী ও শিশু কল্যাণ সমিতির সভাপতি আশিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাল্যবিবাহ ও মাদকের কুফল তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বরমী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.তোফাজ্জল হোসেন। পরে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির বিভিন্ন পদে থাকা সদস্যদের পরিচয়পত্র প্রদান করা হয়েছে এসময় ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার), মহিলা সদস্য, উপজেলা ও বরমী ইউনিয়ন নারী ও মহিলা কল্যাণ সমিতি, বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির বিভিন্ন শাখার নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম