ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ

শ্যামপুরে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

২৭ মার্চ, ২০২৪,  4:44 PM

news image

রাজধানীর শ্যামপুর থানাধীন ধোলাইপাড়ে একটি বাসায় পিংকি শাহা (৩৪) নামের এক পুলিশ কনস্টেবলের স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেছেন স্বামী। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ধোলাইপাড় ডেপুটি গলির ভাড়া বাসায় ঘটনাটি ঘটে। মৃতের স্বামী শিবু সাহা বলেন, সন্ধ্যায় বাথরুমে গিয়ে কাপড় টানানোর অ্যাঙ্গেলের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়। অনেক সময় পেরিয়ে গেলেও বের না হওয়াতে বাথরুমের দরজায় নক করে তার কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখতে পেয়ে সেখান থেকে উদ্ধার করে রাত সোয়া ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। কি কারণে আত্মহত্যা করেছে সে বিষয়ে বলতে পারেননি স্বামী। তিনি বলেন, সারাদিন ভালোই ছিল, সন্ধ্যায় একই সঙ্গে নাস্তা করি। রুমে আট বছরের একমাত্র ছেলে ছিল। আমি বাসার নিচে গিয়েছিলাম ফিরে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। মৃত পিংকি শাহা লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরজাঙালিয়া গ্রামের পুলিশ কনস্টেবল শিবু শাহার স্ত্রীর। তার বাবার নাম নিবারণ শাহা। তিনি কুমিল্লা লাকসামের বাসিন্দা। বর্তমানে ধোলাইপাড় ডেপুটি গলির ভাড়া বাসায় পরিবারের সাথে থাকতেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম