ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

শ্যামনগের সেনাবাহিনীর অফিযানে ভারতীয় মালামালসহ আটক চার

#

০৯ আগস্ট, ২০২৫,  5:56 PM

news image

শ্যামনগর প্রতিনিধি : ০৮ ই আগষ্ট ( শুক্রবার ) রাতে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনের কৈখালীর খাল হতে কালিগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর ইফতেখারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা ক্যান্সারের ঔষধ, ব্যাথার ঔষধসহ বিভিন্ন ঔষধ সামগ্রী, ইন্ডিয়ান বিভিন্ন ব্যান্ডের পাতা বিড়ি , যার আনুমানিক মূল্য পঞ্চাশ লক্ষ টাকা । এ সময় চার জনকে আটক করা হয়। আটককৃত হলেন শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের কৈখালী গ্রামের রুহুল আমিন গাজীর পুত্র আজিজুল হক(৩৮), ভেটখালী গ্রামের মৃত ফারুক গাজীর পুত্র আশরাফ হোসেন (২৮), পার্শ্বেখালী গ্রামের মৃত মোহাম্মাদ মোল্লার পুত্র সোবহান মোল্যা (৪০) , কৈখালী গ্রামের মুনসুর মোল্যার পুত্র মোঃ দেলোয়ার হোসেন (৪৮) । এ বিষয়ে কালিগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর ইফতেখার বলেন , গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সুন্দরবনে অভিযান পরিচালনা করে ১৫ বস্তা চোরাচালান দ্রব্য উদ্ধারসহ চার জনকে আটক করা হয়েছে। আটককৃত মালামালের আনুমানিক মুল্যে ৫০/৬০ লক্ষ টাকা। তিনি আরও বলেন, অভিযানের পর আটককৃত আসামি ও জব্দকৃত মালামাল ক্যাম্পে আনা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শ্যামনগর থানা পুলিশের নিকট মালামালসহ হস্তান্তর করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম