ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

শুভমানের ঝড়ো সেঞ্চুরি, হায়দরাবাদের জয়

#

স্পোর্টস ডেস্ক

১৬ মে, ২০২৩,  5:24 PM

news image

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদকে ৩৪ রানে হারিয়েছে গুজরাট টাইটান্স। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করে গুজরাট। জবাব দিতে নেমে ১৫৪ রানেই থামতে হয় হায়দরাবাদকে। তৃতীয় বলে ওপেনার ঋদ্ধিমান সাহাকে হারিয়ে শুরু হয় গুজরাটের ইনিংস। এরপর অবশ্য দলকে টেনে নিয়ে যান শুভমান গিল ও সুদর্শন। দুইজনে গড়েন ৮৪ বলে ১৪৭ রানের জুটি। ভয়ঙ্কর এই জুটি ভাঙেন মার্কো ইয়ানসেন। সুদর্শন ফেরেন ৩৬ বলে ৪৭ রান করে। এরপর বাকিদের কেউই আর ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর।   কেবল থেকে যান শুভমান। ঝড়ো ব্যাটিংয়ে ৫৮ বলে হাকান সেঞ্চুরি। তবে আর এক রান যোগ করতেই হারান উইকেট। তার ৫৮ বলে ১০২ রানের ইনিংসটি গড়া ছিল ১৩ চার ও এক ছক্কায়। হায়দরাবাদের পক্ষে ৪ ওভারে ৩০ রান দিয়ে ৫ উইকেট পান ভুবনেশ্বর। একটি করে উইকেট পান ইয়ানসেন, ফারুকি ও নটরঞ্জন। রান তাড়ায় ব্যাট করতে নেমে একই দশা হয় হায়দরাবাদের। ৫৯ রানে ৭ উইকেট হারিয়ে ফেরে তারা। এরপর পাঁচে ব্যাট করতে নামা ক্লাসেনকে সঙ্গ দেন বোলিংয়ে বাজিমাত করা ভুবনেশ্বর। একপ্রান্তে লড়াই করা ক্লাসেন ফিফটির দেখা পান ৩৫ বলে। ভুবনেশ্বরের সঙ্গে গড়েন ৬৮ রানের জুটি। তবে এই জুটি বেশিক্ষণ টিকতে দেননি দারুণ বল করতে থাকা মোহাম্মদ শামি।   ৪৪ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৬৪ রান করে বিদায় নেন ক্লাসেন। লড়তে থাকা ভুবনেশ্বরও থিতু হতে পারেননি বেশিক্ষণ। ২৬ বলে ২৭ রান করে তিনি বিদায় নেন। শেষদিকে মায়াঙ্ক মারকান্দে অপরাজিত থাকেন ৯ বলে ১৮ রান করে। গুজরাটের পক্ষে ৪ ওভারে ২১ রান খরচায় ৪ উইকেট নেন শামি। সমান ওভারে ২৮ রান খরচায় সমান উইকেট নেন মোহিত শর্মা।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম