ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

শুটিং সেটে গুরুতর আহত রাশমিকা

#

বিনোদন ডেস্ক

০১ আগস্ট, ২০২৬,  8:46 PM

news image

শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। নতুন একটি সিনেমার নাচের দৃশ্য ধারণের সময় তিনি আহত হন। চিকিৎসকদের মতে, এই চোট থেকে পুরোপুরি সেরে উঠতে তাকে অন্তত ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।


ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শারীরিকভাবে বেশ কঠিন একটি নাচের দৃশ্যের শুটিং চলাকালে দুর্ঘটনার শিকার হন রাশমিকা। পরে বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষায় চিকিৎসকেরা জানান, তার হিপের একটি টেনডন সম্পূর্ণ ছিঁড়ে গেছে।


চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, এ ধরনের টেনডন ইনজুরি সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের মধ্যেই বেশি দেখা যায়, যারা দীর্ঘ সময় ধরে কঠোর শারীরিক অনুশীলন করেন। তাই আপাতত সব ধরনের শারীরিক পরিশ্রম ও পেশাগত কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে অভিনেত্রীকে।


জানা গেছে, ছয় সপ্তাহের বিশ্রাম শেষে ধাপে ধাপে পুনর্বাসন (রিহ্যাবিলিটেশন) প্রক্রিয়ার মধ্য দিয়ে কাজে ফিরবেন রাশমিকা।


এই দুর্ঘটনার প্রভাব পড়তে পারে তার ব্যস্ত শুটিং সূচিতেও। বর্তমানে একাধিক বড় বাজেটের সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী। এর মধ্যে রয়েছে ‘রানাবালি’ এবং ‘মাইসা’। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও তাঁর বেশ কয়েকটি চুক্তিবদ্ধ কাজ রয়েছে।


তথ্য অনুযায়ী, রাশমিকা বর্তমানে একসঙ্গে চারটি সিনেমার শুটিং করছেন। ফলে বাধ্যতামূলক এই বিশ্রাম তার চলমান প্রকল্পগুলোর সময়সূচিতে পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।


তবে এ বিষয়ে এখন পর্যন্ত রাশমিকা মান্দানা কিংবা তাঁর টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। সূত্র: আউটলুক ইন্ডিয়া

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম