ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

শুটিংয়ে ফিরেছেন শাহরুখ, থাকছে কিছু শর্ত!

#

বিনোদন ডেস্ক

১৭ নভেম্বর, ২০২১,  5:46 PM

news image

বলিউড বাদশা শাহরুখ খান ছেলে আরিয়ান খানের গ্রেফতার ও জামিন নিয়ে কঠিন সময় অতিবাহিত করেছেন। ছেলে জেল থেকে বের হলেও এখনো জনসম্মুখে আসেননি তিনি। তবে ফিরেছেন শুটিংয়ে। এর জন্য কিছু শর্তও জুড়ে দিয়েছেন। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, যেসব শুটিং ভারতের বাইরে হবে সেগুলোর শিডিউল একটানা না রেখে, মাঝে কিছুটা বিরতি রাখার শর্ত দিয়েছেন শাহরুখ।

এই বিরতির সময় তিনি কয়েকদিনের জন্য বাড়ি ফিরতে পারবেন।   এছাড়া তিনি যে সময়ে শুটিংয়ে থাকতে পারছেন না তখন অন্য কাজ কিভাবে চালিয়ে নিলে কাজের কোনো ক্ষতি হবে না তা নিয়েও পরিচালকদের ভাবতে বলেছেন বলিউড বাদশাহ।  এর আগে খবর এসেছিলো যে, শাহরুখ খান তার ছেলের জন্য একজন বডিগার্ড খুঁজছেন। তার নিজের বডিগার্ড রবি সিং যেহেতু তার সঙ্গে বহুদিন ধরে আছেন তাই তিনিই রবিকেই আপাতত ছেলের সঙ্গে থাকতে বলেছেন। আর নিজের জন্য নতুন একজনকে নিয়োগ দিয়েছেন।    গত ৩ অক্টোবর মাদক রাখা ও সেবনের অভিযোগে আরিয়ান খানকে গ্রেফতার করা হয়। ২৫ দিন কারাগারে থাকার পর ২৮ অক্টোবর তাকে মুক্তি দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম