ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

শুটিংয়ে ফিরলেন চঞ্চল

#

বিনোদন প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি, ২০২৫,  5:10 PM

news image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রপাগান্ডা ছড়িয়েছে, বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে— নিজের দেশে গৃহবন্দি ঢালিউড অভিনেতা চঞ্চল চৌধুরী। যদিও এ জনপ্রিয় অভিনেতা সেই বক্তব্যের জবাব আগেই পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন গণমাধ্যমে। আওয়ামী লীগ সরকারের পতনের পর এপার-ওপার দুই বাংলার অভিনেতা চঞ্চল চৌধুরী এখন বেছে বেছে কাজ করছেন। হ্যাঁ, ব্যস্ততা কমেছে তার। অনেক দিন শুটিং থেকে দূরে ছিলেন তিনি। সম্প্রতি আবার ক্যামেরার মুখোমুখি হলেন অভিনেতা। গত তিন দিন ধরে আউটডোর শুটিংয়ে ব্যস্ত চঞ্চল চৌধুরী। সম্প্রতি আনন্দবাজার অনলাইনে এ অভিনেতা তার সমসাময়িক নানা প্রসঙ্গ নিয়ে কথা বললেন। জানালেন আগামী ঈদের কাজ নিয়েও। কাজের পরিবেশ সম্পর্কে জানতে চাইলে চঞ্চল চৌধুরী বলেন, বাংলাদেশের বিনোদন দুনিয়ায় কাজের পরিস্থিতিতে মন্দা চলছে। ফলে আগের তুলনায় কাজ কম হচ্ছে। তিনি বলেন, একসময় প্রচুর কাজ করেছি। এখন বিশেষ কাজ ছাড়া করতেও ইচ্ছে করে না। শুধু শুধু কাজের সংখ্যা বাড়ানোর ইচ্ছে নেই তার। বুঝেশুনে এমন কাজ করতে চাই, যে কাজগুলো বহুদিন থেকে যাবে বলেও জানান অভিনেতা। এদিকে বৃন্দাবন দাসের লেখা ও সকাল আহমেদের পরিচালনায় সাত পর্বের ধারাবাহিকে কাজ করছেন চঞ্চল চৌধুরী। এক রিকশাচালকের প্রেমের করুণ পরিণতি এ ধারাবাহিকের পটভূমি। এ নাটকে চঞ্চলের সঙ্গে অভিনয় করার কথা ছিল তার প্রিয় বন্ধু এবং অধিকাংশ ছবি আর নাটকের নায়িকা শাহনাজ খুশির। সম্প্রতি তিনি দুর্ঘটনায় গুরুতর জখম হন।  চঞ্চল চৌধুরী বলেন, এ নাটকে শাহনাজ খুশির অভিনয়ের কথা ছিল। কিন্তু শুটিং শুরুর আগের দিনই দুর্ঘটনা। কপালে ১০টা সেলাই পড়েছে তার। চোখমুখ ফুলে আছে এখনো। গত পরশু দেখতে গিয়েছিলাম। তিন দিন আউটডোরে শুটিং করছি। শনিবার আবার হয়তো দেখতে যাব।  উল্লেখ্য, টালিউড পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ ছবিটি সম্ভবত চঞ্চল চৌধুরীর সর্বশেষ অভিনীত ছবি। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে রেদওয়ান রনি পরিচালিত ‘ব্রিদ’ ছবিটি। এটি ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম