ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

শুটিংয়ে আহত শাকিব খান

#

বিনোদন প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি, ২০২৩,  4:38 PM

news image

‘আগুন’ ছবির শেষ দিনের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আফতাবনগরে বদিউল আলম পরিচালিত এ ছবির অ্যাকশন দৃশ্য করতে গিয়ে আহত হন তিনি। ‘আগুন’ চলচ্চিত্রের কিছু অংশের শুটিং বাকি ছিল। গতকাল সোমবার সকাল থেকেই আফতাবনগরে এই চলচ্চিত্রের অবশিষ্ট অংশের শুটিং করছিলেন শাকিব খান। মারপিটের শুটিংয়ের দৃশ্য ধারণের একপর্যায়ে আহত হন তিনি। সঙ্গে সঙ্গে শাকিবকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজন। প্রাথমিক চিকিৎসার পর তিনি বাসায় ফিরেছেন। চিকিৎসক আগামী কয়েকদিন শাকিবকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। আগামী ঈদে মুক্তি পাবে শাকিব অভিনীত ছবি ‘আগুন’। এতে আরও আছেন জাহারা মিতু, মিশা সওদাগর, আলী রাজ প্রমুখ। সোমবার শুটিংয়ের মাধ্যমে এই ছবির শুটিং শেষ হয়েছে। বাকি আছে দু’টি গানের শুটিং। জানা যায়, শাকিব খান সুস্থ হলে ছবির গানের শুটিংয়ে অংশ নেবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম