ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে ফেদেরার

শীর্ষ ৯ জেনারেলকে বরখাস্ত করল চীনের কমিউনিস্ট পার্টি

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ অক্টোবর, ২০২৫,  5:03 PM

news image

চীনের কমিউনিস্ট পার্টি দেশটির ৯ জন শীর্ষ জেনারেলকে বরখাস্ত করেছে।একইসঙ্গে তাদের সামরিক বাহিনী থেকেও বরখাস্ত করা হয়েছে। এটিই দেশটিতে কয়েক দশকের মধ্যে সামরিক বাহিনীর মধ্যে অন্যতম বড় অভিযান। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মারাত্মক আর্থিক অপরাধের জন্য ওই নয় জন সন্দেহের তালিকায় রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।  প্রতিবেদনে বলা হয়, বরখাস্তকৃতদের বেশিরভাগই তিন তারকা জেনারেল এবং পার্টির সিদ্ধান্ত নেয়ার ফোরাম- কেন্দ্রীয় কমিটির অংশ। বিবৃতিতে এই বরখাস্তকে দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে বলা হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক শুদ্ধিকরণের অংশ হিসেবেও এটি হতে পারে। দেশের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা ও নতুন সদস্যদের মধ্যে ভোটের জন্য দলটির কেন্দ্রীয় কমিটির পূর্নাঙ্গ অধিবেশনের আগেই এই জেনারেলদের বরখাস্তেরযাদের বরখাস্ত করা হলো

হি ওয়েইডং- সেন্ট্রাল মিলিটারি কমিশনের (সিএমসি) ভাইস চেয়ারম্যান

মিয়াও হুয়া-সিএমসির রাজনৈতিক বিভাগের ডিরেক্টর

হে হংজুন – সিএমসির রাজনৈতিক বিভাগের এক্সিকিউটিভ ডেপুটি ডিরেক্টর

ওয়াং জিউবিন- সিএমসির জয়েন্ট অপারেশন কমান্ড সেন্টারের এক্সিকিউটিভ ডেপুটি ডিরেক্টর

লিন জিয়াংইয়াং- ইস্টার্ন থিয়েটার কমান্ডার

কিন শুতং- সেনাবাহিনীর রাজনৈতিক কমিশনার

ইয়ুআন হুয়াজি- নৌবাহিনীর রাজনৈতিক কমিশনার

ওয়াং হৌবিন- রকেট ফোর্সেস কমান্ডার

ওয়াং চুনিং- আর্মড পুলিশ ফোর্স কমান্ডার ঘটনা ঘটলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম