ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

৩১ মে, ২০২৬,  5:14 PM

news image

বগুড়ার শিবগঞ্জে আলুবোঝাই একটি ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে আশরাফ আলী (৫৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লালদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফ বগুড়া শহরের মালতীনগর এলাকার আজিজার রহমানের ছেলে। তিনি কুড়াহার দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন শিক্ষক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে আশরাফ আলী মোটরসাইকেল চালিয়ে নাগর বন্দর থেকে কুড়াহারের দিকে যাচ্ছিলেন। পথে লালদহ এলাকায় এলে পেছন দিক থেকে আসা একটি আলুবোঝাই ট্রাক তার মোটরসাইকেলকে সজরে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গেলে ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম