ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

শিপইয়ার্ডে জাহাজ থেকে নিচে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৭ জানুয়ারি, ২০২২,  4:35 PM

news image

সীতাকুণ্ডের মাদামবিবির হাট এস এল শিপইয়ার্ডে কর্মরত অবস্থায় জাহাজ থেকে নিচে পড়ে রণবিক্রম ত্রিপুরা (২৭) নামের নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।   শুক্রবার (৭ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। রণবিক্রম খাগড়াছড়ির পানছড়ি থানার খর্গপাড়ার ধরেন্দ্র ত্রিপুরা ছেলে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত জেলা পুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার বলেন,

দায়িত্ব পালনকালে হঠাৎ জাহাজ থেকে নিচে পড়ে যায় রণবিক্রম। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম