ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

শিগগিরই হামের টিকা সংগ্রহ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

৩০ মার্চ, ২০২৬,  8:08 PM

news image

ইউনিসেফের মাধ্যমে শিগগিরই হামের টিকা সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে সংবাদিকদের এ তথ্য জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকা, রাজশাহীসহ হামের প্রাদুর্ভাব ঠেকাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে। এরইমধ্যে কয়েকটি হাসপাতালে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে হামের চিকিৎসায়। রাজশাহী এবং মানিকগঞ্জ ভেন্টিলেটর ব্যবস্থা বাড়ানো হয়েছে। বিভিন্ন হাসপাতালে ভেন্টিলেটরের ব্যবস্থা করার পাশাপাশি চিকিৎসক, নার্স প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ২০১৮ সালের পর থেকে হামের টিকা দেয়ার বিষয়ে দেশে কোনো ক্যাম্পেইন হয়নি। টিকা সংগ্রহের জন্য এরই মধ্যে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ইউনিসেফের মাধ্যমে শিগগিরই টিকা সংগ্রহ করা হবে। তিনি আরও বলেন, দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কোন কোন বিষয়ে, কী ধরনের সহযোগিতা করতে পারে, এ নিয়ে পরিকল্পনা গ্রহণের জন্য দুই দেশের অভিজ্ঞদের নিয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হবে। আগামী মে মাসের মধ্যে পরিকল্পনা চূড়ান্ত করার পর স্বাস্থ্যখাতের উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম