ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

শিক্ষার্থীকে চাপা দেওয়ার ঘটনায় সাভারে সড়ক অবরোধ

#

ফয়জুল ইসলাম

০১ ডিসেম্বর, ২০২১,  9:15 PM

news image

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে একটি স্কুল শিক্ষার্থীকে অজ্ঞাত পরিবহন চাপা দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় সড়ক অবরোধ করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার (০১ নভেম্বর) বেলা ১২ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার পাকিজা গার্মেন্টেসর সামনে প্রায় ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরে পুলিশের আশ্বাসের সড়ক ছেড়ে দেয় তারা। 

অবরোধ চলাকালী শিক্ষার্থীরা প্রত্যেকটি গাড়ির লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স চেক করছে। শিক্ষার্থীরা জানায়, সকালে মর্নিং গোলারী স্কুলের ছাত আতিককে একটি অজ্ঞাত পরিবহন চাপা দিয়ে পালিয়ে যায়। পরে মুমূর্ষ অবস্থা তাকে উদ্ধার হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি বিভিন্ন শিক্ষার্থীদের ভেতর ছড়িয়ে গেলে নিরাপদ সড়কের দাবিতে সবাই সড়কে নেমে আসে। এসময় প্রায় ঘটনা ব্যাপী সড়ক অবরোধ করে বসে থাকলে পুলিশ এসে সড়কে যান চলাচলে স্বাভাবিক করে। এক শিক্ষার্থী বলেন, আজ পর্যন্ত সড়কে দুর্ঘটনায় শিক্ষার্থী বা কেউ মারা গেলে কোনো বিচার হয়নি। আমাদের এক বন্ধুকে আজ এক গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। আমাদের কি নিরাপত্তা আছে। সেই গাড়ি চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথা আমরা আরও বড় কর্মচূিতে যাবো।  এ বিষয়ে সাভার ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই এডমিন) আব্দুস সালাম বলেন, শিক্ষার্থীদের অবরোধের কথা শুনে দ্রুত ঘটনা স্থলে গিয়ে আশ্বাসের মাধ্যমে তাদের সড়ক থেকে সরাতে সক্ষম হই। ইতিমধ্যে সেই পরিবহনটি চিহ্নিত করার চেষ্টা চলছে। চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এখন সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম