ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

শাহরুখ খানের বাড়ি বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি

#

বিনোদন ডেস্ক

১১ জানুয়ারি, ২০২২,  5:22 PM

news image

একের পর এক ঝড় বয়ে চলেছে বলিউড তারকা শাহরুখ খানের পরিবারের ওপর। কিছু দিন হলো ছেলে জেল থেকে ফিরেছে। ধীরে ধীরে ছন্দে ফিরছিল খান পরিবার। এরই মধ্যে পেলেন আবারও হুমকি। শুধু শাহরুখ খানের বাড়ি নয়, মুম্বাই শহরের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটানোর হুমকি দেন ফোনের অপর প্রান্তে থাকা এক যুবক। ৬ জানুযারি মুম্বাই পুলিশের কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে।

 জানান মুম্বাইয়ের বেশ কয়েকটি জায়গায় বিস্ফোরণ ঘটানো হবে। এর তালিকায় রয়েছে শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’। এই ফোন পাওয়ার পর নড়েচড়ে বসে মুম্বাই পুলিশ। শুরু হয় খোঁজ। অবশেষে জানা গেল, অভিযুক্ত মধ্যপ্রদেশের জব্বলপুরের গঙ্গানগর এলাকার বাসিন্দা জিতেশ ঠাকুর। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। জানা গেছে, অভিযুক্ত এই প্রথম নয়, এর আগেও এ রকম ফোন করেছে। আপাতত মহারাষ্ট্র পুলিশ জিতেশকে রিমান্ডে নিয়েছে। জানা গেছে, স্ত্রীর সঙ্গে প্রায় অশান্তি হয় যুবকের। ফলে মদপান করে এমন কাণ্ড ঘটান তিনি। এর আগে একাধিকবার মধ্যপ্রদেশ সরকারের কন্ট্রোলরুমে ফোন করে হুমকি দিয়েছেন। এবার মদপানরত অবস্থাতেই মহারাষ্ট্র পুলিশের কন্ট্রোলরুমে ফোন করেন। এ ঘটনার সঙ্গে নাশকতার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া জিতেশকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। খুব শিগগির আদালতে তোলা হবে তাকে। মহারাষ্ট্র পুলিশ ইতোমধ্যে মধ্যপ্রদেশ পুলিশের সঙ্গে এ বিষয়ে কথা বলেছে। প্রয়োজনে মহারাষ্ট্র পুলিশের একটি টিমও জিতেশকে জিজ্ঞাসাবাদ করতে পারে। ওদিকে, সুরক্ষিত আছেন শাহরুখ-গৌরি-আরিয়ান-সুহানারা। মাদক বিতর্কে ছেলে আরিয়ানের গ্রেপ্তারির পর খুব কমই প্রকাশ্যে এসেছেন শাহরুখ খান। সম্প্রতি অভিনেতা দিগন্ত হাজারিকা শাহরুখের সঙ্গে একটি শুটিং সেট থেকে ছবি পোস্ট করেছিলেন। শোনা যাচ্ছি, ‘পাঠান’ ছবির অসম্পূর্ণ শুটিংয়ের কাজ শুরু করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম