ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

শাহরুখ-কন্যাকে ট্রোল করে মালাইকার সঙ্গে তুলনা

#

বিনোদন ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২২,  4:41 PM

news image

ক্রপ টপ আর ব্যাগি ট্রাউজার পরে বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন শাহরুখ খান-কন্যা সুহানা খান। দোষ এটুকুই! আর সেজন্য তাকে যা নয় তাই শুনতে হল। কেউ বললেন ‘জুনিয়র মালাইকা’। কেউ আবার বাবা শাহরুখের তুলনা টেনে লিখলেন, তারকা-সন্তান মানেই তারকা নয়। জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ ছবিতে অভিনয় করছেন সুহানা। ছবিতে রয়েছেন শ্রীদেবী-কন্যা খুশি কাপুর, অমিতাভের নাতি অগস্ত্য নন্দা-সহ এক ঝাঁক নতুন মুখ। সেই নিয়েও সমালোচনার মুখে পড়েছিলেন শাহরুখ-কন্যা। তারা আঙুল তুলে বলেন, তারকা-কন্যা বলেই সহজে ছবিতে সুযোগ পেয়েছেন। নয়তো কোনও যোগ্যতা নেই সুহানার। বৃহস্পতিবার বিদেশ থেকে ফিরেছেন সুহানা। বিমানবন্দরে তার একটি ছবি ভাইরাল হয়েছে। ক্রপ টপ-ব্যাগি ট্রাউজার পরা সুহানার হাতে জ্যাকেট। কাঁধে পিচ রঙের ব্যাগ। সেই নিয়েই ফের সরব নেট মাধ্যম। কেউ মন্তব্য করে লিখলেন, “এ তো জুনিয়র মালাইকা অরোরা!’ কেউ লিখলেন, “এরা নিজেদের সুপারস্টার ভাবেন।” একজন লিখলেন, “তারকা-সন্তান আর তারকার মধ্যে অনেক ফারাক। এর পর আপনারা বলবেন, স্বজনপোষণ শেষ হয় না। হবেই বা কী করে? আপনারা তো আগেই এঁদের তারকা বানিয়ে দেন।”অন্য একজন লিখলেন, “পুরোটাই বাপের ক্ষমতা। বাকি আর কিচ্ছু নেই। এত মাথায় তুলবেন না।”

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম