ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

শাহবাগে বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের বিক্ষোভ

#

নিজস্ব প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০২৪,  10:30 PM

news image

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন বেসরকারি ট্রেইনি চিকিৎসকরা। জানা গেছে, মাসিক ভাতা ৫০ হাজার টাকা করার দাবিতে তারা বিক্ষোভ করছেন। বিক্ষোভকারীরা জানান, সকাল ১০টার দিকে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জড়ো হন এবং পরে শাহবাগ মোড়ের দিকে মিছিল নিয়ে যান। তারা আরও জানান, দীর্ঘদিন ধরে মাসিক ভাতা বাড়ানোর দাবি জানিয়ে আসছেন তারা, কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবি কর্ণপাত করেনি। বিক্ষোভের সময় তারা নানা স্লোগান দেন। এর মধ্যে হলো- 'তুমি কে আমি কে, ডাক্তার ডাক্তার', 'দাবি মোদের একটাই ৫০ হাজার ভাতা চাই', 'আর নয় কালক্ষেপণ, দিতে হবে প্রজ্ঞাপন'। তারা জানান, ২৫ হাজার টাকা বেতনে ঢাকা শহরে থাকা খুব কষ্টকর। যার কারণে দীর্ঘদিন ধরে এই আন্দোলন করছেন তারা। রোগীর ভালো সেবা নিশ্চিত করতে হলে ডাক্তারদের অবশ্যই ৫০ হাজার টাকা ভাতা দিতে হবে। এদিকে চিকিৎসকদের হঠাৎ অবরোধের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটেছে। এতে রীতিমতো দুর্ভোগে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম