ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

শাহজালালে ৭ কেজি স্বর্ণসহ ৫ যাত্রী আটক

#

নিজস্ব প্রতিবেদক

০৩ ডিসেম্বর, ২০২৪,  5:12 PM

news image

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা পাঁচ জন যাত্রীর কাছ থেকে সাত কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার (২ ডিসেম্বর) রাতে যাত্রীদের লাগেজ স্ক্যানিং করে স্বর্ণগুলো জব্দ করা হয়। বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের যুগ্ম কমিশনার আল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, অভিনব কায়দায় ওয়েল্ডিং মেশিনের কয়েলের ভিতরে লুকিয়ে ৫টি স্বর্ণের চাকতি, ২টি স্বর্ণের টুকরা এবং ১০০ গ্রাম স্বর্ণালঙ্কারসহ তাদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন- রুবেল হোসেন (২২), দুলাল আহম্মেদ (৩৫), সামিউল ইসলাম (৩৩), সবুজ আলি (২৪) ও সাগর মিয়া (২৭)। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ৭ কোটি ৫০ লাখ টাকা বলে জানানো হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম