ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

শামীমের সঙ্গে 'সম্পর্ক' নিয়ে মুখ খুললেন অহনা

#

বিনোদন প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি, ২০২৩,  4:23 PM

news image

ছোট পর্দার জনপ্রিয় জুটি শামীম হাসান সরকার ও অহনা রহমান। ইতোমধ্যে একসঙ্গে দুই ডজন নাটকের কাজ শেষ করেছেন তারা। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে, শামীম ও অহনা নাকি চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছেন। এরইমধ্যে এ প্রসঙ্গে একাধিকবার কথা বলেছেন শামীম। নিজের ফেসবুকেও দিয়েছেন অহনার সঙ্গে সম্পর্কের ইঙ্গিত। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অহনা। তিনিও দিলেন ইঙ্গিতপূর্ণ উত্তর। অহনা সংবাদমাধ্যমকে বলেন, ‘সম্পর্ক তো থাকতেই পারে। শুধু শামীম নয়, আলভী, রাশেদ সীমান্তের সঙ্গেও তো আমার সম্পর্ক আছে। এ সম্পর্ক কাজের জায়গায়। কিন্তু শামীমের সঙ্গে কী সম্পর্ক আছে, এটা নিয়ে অনেকে কী ভাবছে—এ পারসোনাল বিষয় নিয়ে কথা বলতে চাইছি না।’ তিনি আরও বলেন, অনেকেই অনেক কথা বলছেন, সেটা আমরা কেউ পাত্তা দিচ্ছি না। আমরা একসঙ্গে নিয়মিত কাজ করে যাচ্ছি। দর্শক আমাদের জুটির অভিনয় ভালোভাবে গ্রহণ করেছেন, পছন্দ করেছেন। এখন কাজ করে যেতে চাই। আর জন্ম, মৃত্যু, বিয়ে—এগুলো তো আল্লাহ ভালো জানেন। আমার বিয়ে যার সঙ্গে লেখা থাকবে, তার সঙ্গেই হবে। সেটা শামীম হোক বা এক্স ওয়াই জেড হোক, সেটা আমি এখনও জানি না। অহনা বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে এ মুহূর্তে কিছুই বলতে চাইছি না। সেটা সময় হলেই জানিয়ে দেব। এখন ক্যারিয়ার নিয়েই বেশি ভাবছি। ঈদের আগপর্যন্ত টানা কাজ নিয়ে ব্যস্ত থাকব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম