ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ

শাপলা হাউজিং প্লট মালিক কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

#

১০ ডিসেম্বর, ২০২৩,  5:43 PM

news image

ফয়জুল ইসলামঃ সাভারের তেতুঁলঝোড়া এলাকায় অবস্থিত শাপলা হাউজিং প্লট মালিক কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্লট গ্রহিতারা ওই হাউজিং কোম্পানির নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিষয় তুলে ধরে এর প্রতিবাদ জানিয়েছেন। শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে সাভারের জোড়পুল এলাকার লাজ পল্লিতে শাপলা হাউজিং প্লট মালিক কল্যাণ সমিতির সাধারন সভা অনুষ্ঠিত হয়। এসময় শাপলা হাউজিং প্লট মালিক কল্যাণ সমিতির উদ্দোগে আয়োজিত অনুষ্ঠানে কল্যাণ সমিতিটি কিভাবে আরও গতিশীল এবং বেগবান করা যায় সেই বিষয়ে সাধারন সদস্যদের মতামত জানতেই সাধারন সভায় উপস্থিত সকল গ্রাহকদের বক্তব্য দেয়ার সুযোগ দেয়া হয়। আয়োজিত আলোচনা সভায় প্লট গ্রহিতরা তাদের বক্তব্যে অভিযোগ করেন,  শাপলা হাউজিং এর মালিক আবু তাহের ১৯৮২ সালে এই হাউজিং প্রতিষ্ঠা করলেও তিনি শুধু তার ব্যাবসায়ীক দিকে বেশি নজর দিয়েছেন। এযাবৎ কাল হাউজিং এর উন্নয়ন এবং আধুনিক করতে কোন ধরনের কাজ করেন নাই। তাছাড়া একেক প্লট কয়েকবার বিক্রয়ের অভিযোগসহ নানাবিধ অনিয়ম আর চাঁদাবাজির অভিযোগ উত্থাপন করেন আবু তাহেরের বিরুদ্ধে। বক্তারা আরো বলেন, বিভিন্ন সময়ে প্লট মালিকদের নানামুখি উন্নয়নে বাধাঁ সৃষ্টি করছেন হাউজিংটির প্রতিষ্ঠাতা আবু তাহের। এই হাউজিংয়ে স্কুল, মাদ্রাসা, মসজিদ এবং কবরস্থান করার নির্ধারিত জায়গা থাকলেও মুনাফালোভী আবু তাহের সেইসব জায়গা প্লট করে বিক্রয় করে দিয়েছেন। যে কারনে ৪১ বছর পরেও মানুষ বসবাসের যোগ্য করে গড়ে তুলতে পারেনি এই হাউজিং কোম্পানি। ২০০৬ সালে প্লট মালিকদের উদ্দ্যোগে গ্যাস লাইন সংযোগের ব্যাবস্থা করলেও সেই সংযোগে বাঁধা দিয়ে বন্ধ করে রাখে হাউজিং মালিক আবু তাহের। যে কারনে এখনো গ্যাস বিহীন অবস্থায় চরম দুর্ভোগে রয়েছেন এই হাউজিং বাসীন্ধারা।  বিগত দিনের এসকল সমস্যা নিরসনসহ  সকল প্লট মালিকদেরকে ঐক্যবদ্ধ হয়ে “শাপলা হাউজিং প্লট মালিক কল্যাণ সমিতি” কে আরো বেগবান এবং গতিশীল করার জন্য একসাথে কাজ করার আহবান জানান আয়োজকরা। আয়োজিত অনুষ্ঠানে শাপলা হাউজিং প্লট মালিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ আজিজুল হকের সভাপতিত্বে এবং মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ শিবলিজ্জামান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, শাপলা হাউজিং প্লট মালিক কল্যাণ সমিতির সাধারন সম্পাদক আব্দুল মান্নান মুন্না, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম খান ও প্লট মালিক মোঃ রফিকুল ইসলামসহ প্রায় শতাধিক প্লট মালিক এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম