ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং

শহীদ আবরার ফাহাদ স্মরণে ছাত্রদলের কর্মসূচি

#

নিজস্ব প্রতিবেদক

০৬ অক্টোবর, ২০২৫,  4:46 PM

news image

আওয়ামী শাসনামলে ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েটের শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদতবার্ষিকী উপলক্ষে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। রবিবার (৫ অক্টোবর) ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির এই কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি অনুযায়ী আগামী ৭ অক্টোবর ছাত্রদলের উদ্যোগে দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ‘মতপ্রকাশ থেকে মৃত্যু: শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যাসিবাদের বিস্তার ও প্রতিরোধ’ শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।  একইদিন শহীদ আবরার ফাহাদের আত্মার মাগফিরাত কামনায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার নেতাদের যথাযথভাবে এই কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছেন সংগঠনটির শীর্ষ নেতারা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম