ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

শরীর ঢেকে রাখা ভালো চরিত্রের লক্ষণ, এটা ভুল ধারণা: পূজা

#

বিনোদন ডেস্ক

২৭ জানুয়ারি, ২০২৪,  7:01 PM

news image

কলকাতার মেয়ে পূজা ব্যানার্জি। টালিউডে প্রিয় মুখ তিনি। তবে বেশি জনপ্রিয় ছিলেন হিন্দি টেলিভিশনে। টালিউডেও করেছেন বেশ কয়েকটি সিনেমা। যার সবই কমবেশি হিট। এখন আর ওইভাবে চিত্রজগতে না থাকলেও হরহামেশাই খবরের শিরোনাম হন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা পোশাকে অভিনেত্রীকে প্রায় সময়ই ছবি শেয়ার করতে দেখা যায়। এতেই সমালোচনার মুখে পড়তে হয় তাকে। যদিও কারও কটূক্তিতে তার কোনো যায় আসে না। এমনকি অভিনেত্রীর দাবি—পূজাকে বিকিনিতে দেখে তার ছেলে বড় হচ্ছে। অন্য মেয়েরা এমন পোশাক পরলে তার ছেলে কুনজরে দেখবে না। পূজা ব্যানার্জি বলেন, আমাদের আগামী যে প্রজন্ম আসছে, আমার মনে হয় তারা খুব খোলামনের হবে। আমি খুবই আশাবাদী। আমাদের আগের প্রজন্ম ও আমাদের প্রজন্মের মা বলতেই শাড়ি পরা নারীর ধারণা রয়েছে। তাই মেয়েদের শর্ট স্কার্টে দেখলে হয়তো কুনজরে দেখেন অনেকে। আমি যেভাবে আমার ছেলেকে বড় করছি তাতে ও নিজের মাকে দেখছে বিকিনিতে। তাই অন্য মেয়েরা বিকিনি পরলে কখনই কুনজরে দেখবে না। আমার মনে হয় এগুলোকে স্বাভাবিকভাবে দেখা উচিত। তিনি বলেন, আমার ছেলেকে নারীদের সম্মান করাটা সচেতনভাবে শেখাচ্ছি। ও যাতে নিজের মা ও অন্য মেয়েদের মধ্যে কোনো তুলনা না টানে, সেই শিক্ষা দিচ্ছি। পূজা বলেন, শরীর ঢেকে রাখাই ভালো চরিত্রের লক্ষণ এটা ভুল ধারণা। অভিনেতাদের চরিত্রের প্রয়োজনে অনেক ধরনের পোশাক পরতে হয়। আমি যেমন ব্যক্তিগত জীবন একেবারেই সাজগোজ করি না। আর আমার সামাজিক মাধ্যমে যারা উল্টাপাল্টা লেখেন, আমি তাদের ‘ব্লক’ করি না। কারণ তারা যত খুশি লিখুন, আমি তো বদলাব না নিজেকে!তিনি আরও বলেন, আমার মনে হয় এগুলোকে স্বাভাবিক ভাবে দেখা উচিত। শরীর ঢেকে রাখাই ভালো চরিত্রের লক্ষণ—এটা ভুল ধারণা। অভিনেতাদের চরিত্রের প্রয়োজন অনেক ধরনের পোশাক পরতে হয়। আমি যেমন ব্যক্তিগত জীবন একেবারেই সাজগোজ করি না। আর আমার সমাজমাধ্যমের পাতায় যারা উল্টোপাল্টা লেখেন, আমি তাদের ‘ব্লক’ করি না। কারণ, তারা যত খুশি লিখুন, আমি তো বদলাব না নিজেকে!

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম