ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে সাপ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২০ জুন, ২০২৬,  7:16 PM

news image

বাগেরহাটের শরণখোলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবন থেকে একটি ঘরগিন্নি সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে শনিবার (২০ জুন) সকাল ১০টার দিকে ইউএনওর বাসভবনে সাপটি দেখতে পেয়ে বন্যপ্রাণী উদ্ধারকর্মীদের খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করেন বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা সংগঠন ওয়াইল্ডটিমের কর্মকর্তা আলম হাওলাদার। আলম হাওলাদার জানান, উদ্ধারকৃত সাপটি ঘরগিন্নি এটি সম্পূর্ণ বিষহীন ও নিরীহ সাপ। সাধারণত এ ধরনের সাপ মানুষের বসতবাড়ির আশপাশে দেখা যায় এবং টিকটিকি, ছোট ইঁদুর ও বিভিন্ন পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও জানান, উদ্ধার অভিযানের পর সাপটিকে বন বিভাগের সহযোগিতায় তার প্রাকৃতিক আবাসস্থল সুন্দরবনের নিরাপদ এলাকায় অবমুক্ত করা হয়েছে। বন্যপ্রাণী সংশ্লিষ্টরা বলেন, সাপ দেখলেই আতঙ্কিত হয়ে হত্যা না করে নিরাপদ দূরত্ব বজায় রেখে বন বিভাগ বা প্রশিক্ষিত উদ্ধারকর্মীদের সঙ্গে যোগাযোগ করা উচিত। বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষায় সবার সহযোগিতা প্রয়োজন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম